শনিবার, ১১:৪৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘মিস ইন্ডিয়া’ সিনি শেঠি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৪৩ বার পঠিত

‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২’ বিজয়ী হয়েছেন ভারতের কর্নাটকের সিনি শেঠি। গত ৩ জুলাই সন্ধ্যায় মুম্বাইয়ের জিও কনভেনশন হলে বসেছিল এবারের গ্র্যান্ড ফিনালে। ২১ বছর বয়সী সিনিকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২০’ মানসা বারানসী। প্রতিযোগিতায় প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত। দ্বিতীয় রানারআপ উত্তর প্রদেশের শিনাতা চৌহান। খবর ইন্ডিয়া টুডের। এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, দেশের নানা প্রান্ত থেকে ৩১ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছিল। সবাইকে প্রথমে মুম্বাইয়ে আনা হয়। সেখানে নানা প্রশিক্ষণের মাধ্যমে প্রতিযোগিতার জন্য তাদের প্রস্তুত করেন আয়োজকরা। সবাইকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন সিনি। ৭১তম মিস ওয়ার্ল্ডের আসরে তিনি ভারতের প্রতিনিধিত্ব করবেন।

বিচারকের আসনে ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা আরোরা, ডিনো মোরিয়া, মিতালি রাজের মতো তারকারা। প্রাক্তন মিস ইউনিভার্স নেহা ধুপিয়া বলেন, ‘এই প্রতিভাবান মেয়েদের সঙ্গে আমি আমার যাত্রার প্রতিটা মুহূর্ত ফিরে দেখেছি।’ জানা যায়, এবারের বিজয়ী সিনি অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে স্নাতক। নাচের তালিম নেওয়া শুরু করেন মাত্র চার বছর বয়সে। সব ক্ষেত্রেই পরিবারকে পাশে পেয়েছেন সিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com