বুধবার, ১০:৪২ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফের সংঘাতে যুক্তরাষ্ট্র-ইরান, বিয়ের অনুষ্ঠানে হামলায় হতাহতের দাবি বঙ্গভবনের পাশের সড়ক ও ফুটপাত অবৈধ দখলে সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে

মালদ্বীপেও তীব্র ক্ষোভের মুখে গোতাবায়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৫২ বার পঠিত

জনরোষ এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন অর্থনৈতিক বিপর্যয়ে বিধ্বস্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। আশ্রয় নিয়েছেন মালদ্বীপে। কিন্তু সেখানেও প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন গোতাবায়া। বুধবার রাজাপাকসে বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেন মালদ্বীপে বসবাসরত শ্রীলঙ্কানরা।

বুধবার থেকেই মালদ্বীপ বসবাসরত শ্রীলঙ্কার নাগরিকরা রাজাপক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করেছেন। প্রসিডেন্টকে দেশে ফেরত পাঠানোর দাবি জানান তারা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, জাতীয় পতাকা হাতে ‘অপরাধীকে জায়গা নয়, রাজাপাকসে ফেরত যাও’ স্লোগান দিচ্ছেন প্রতিবাদীরা।

গত সপ্তাহের শেষে রাষ্ট্রপতি ভবনের দখল নেয় সাধারণ মানুষ। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে তা আগেই আঁচ করেছিলেন গোতাবায়া। তাই আগেভাগেই রাজপ্রাসাদ ছাড়েন তিনি। তারপর থেকে তার কোনো সন্ধান ছিল না। এমনও শোনা যায়, তিনি শ্রীলঙ্কার নৌসেনা শিবিরে লুকিয়ে রয়েছেন। অবশেষে মঙ্গলবার রাতে সামরিক বিমানে দেশ ছাড়েন গোতাবায়া। সাথে ছিল তার পরিবারের পাঁচ সদস্য। ছিলেন তিনজন কর্মীও।

এদিকে মালদ্বীপের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে দেশ ছেড়ে মালদ্বীপে আসেন গোতাবায়া। সেখানে একটি রিসোর্টে সপরিবারে অবস্থান করছেন তিনি। প্রাইভেট চার্টার্ড বিমানের জন্য অপেক্ষা করছেন তিনি। আজ, বৃহস্পতিবার ওই বিমানে চেপে সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে গোতাবায়ার।

সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com