শনিবার, ০১:১০ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মধুমতী সেতুতে প্রথম সপ্তাহে টোল আদায় ২৩ লাখ ৩৪ হাজার টাকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৩৪ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার কালনায় মধুমতী সেতু চালুর প্রথম সপ্তাহে ২৫ হাজার ৫৮৭টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ২৩ লাখ ৩৪ হাজার ২৫০ টাকা।

১০ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে সেতুতে গাড়ি চলাচল শুরু করার পর গত সোমবার রাত ১২টা পর্যন্ত এক সপ্তাহে গাড়ি চলাচল ও টোল আদায়ের এই তথ্য পাওয়া গেছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন।

গোপালগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন বলেন, টোল আদায়ের বিষয়টি এখনো ইজারা দেয়া হয়নি। গোপালগঞ্জ সওজের কর্মকর্তা-কর্মচারীরা টোল আদায় করছেন। টোলের কম্পিউটার রসিদ দেয়া হচ্ছে।

গোপালগঞ্জ সওজ সূত্র জানায়, সেতুতে প্রথম দিন গাড়ি চলেছে ৩ হাজার ৫৭৬টি, টোল আদায় হয় ৪ লাখ ১৪ হাজার ১৫৫ টাকা। পরের দিন ১২ অক্টোবর ৩ হাজার ৫৫৪টি গাড়ি চলেছে, টোল আদায় হয় ৩ লাখ ৪৮ হাজার ২২৫ টাকা। ১৩ অক্টোবর গাড়ি চলে ১ হাজার ৯৯১টি, টোল আদায় হয়েছে ২ লাখ ২৮ হাজার ৮২০ টাকা। ১৪ অক্টোবর ৫ হাজার ৪৬৩টি গাড়ি থেকে ৪ লাখ ৪৩ হাজার ৯০ টাকা আদায় করা হয়েছে। ১৫ অক্টোবর ৪ হাজার ৪০টি গাড়ি থেকে ৩ লাখ ৩ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়। ১৬ অক্টোবর ৩ হাজার ১০৪টি গাড়ি ২ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা টোল দিয়েছে। ১৭ অক্টোবর সেতু দিয়ে চলে ৩ হাজার ৮৫৯টি গাড়ি, টোল আদায় হয় ৩ লাখ ১৩ হাজার ৪১০ টাকা।

সওজের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন বলেন, টোল আদায় পদ্ধতি যখন পুরোপুরি ডিজিটাল হবে, তখন টোল প্লাজার ক্যামেরা গাড়ির ছবি নিয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল নির্ধারণ করবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে টোলের স্লিপ প্রিন্ট হবে। তখন কোনো অভিযোগ থাকবে না। জাপানি কারিগরি দল কয়েক দিনের মধ্যে আসবে এটি প্রস্তুত করতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com