শনিবার, ০২:০৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মক্কায় আরো এক হাজীর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২০৮ বার পঠিত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরবের মক্কায় মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮) নামে আরো এক হাজীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ১৬ জুলাই মক্কা আল-মুকাররমায় মারা যান। এ নিয়ে হজ পালন করতে গিয়ে ২১ জন বাংলাদেশীর মৃত্যু হলো। তাদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ৬ জন।

রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানা গেছে।

মোরশেদ হাসান সিদ্দিকীর বাড়ি ঢাকা জেলায়। তার পাসপোর্ট নম্বর EE0064888।

হজের ছয় দিন পর ১৪ জুলাই মারা যান তিনজন। তারা হলেন রাজধানী ঢাকার মিরপুরের ফারজিন সুলতানা (৪১), কুষ্টিয়ার দৌলতপুরের মো. আজিজুল হক (৬৫) ও টাঙ্গাইল সদরের মোঃ মোস্তাফিজুর রহমান (৬১), ১৩ জুলাই মারা যান চাঁপাইনবাবগঞ্জের নাচোলের মোঃ শাহজাহান সিরাজ (৫৮) ও সিলেটের বিয়ানী বাজার এলাকার মোঃ ফয়জুর রহমান (৫০)।

হজের আগের দিন ৭ জুলাই মারা যান ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের বাসিন্দা শিরিন আখতার (৬০); ৪ জুলাই মারা যান নওগাঁর সাপাহারের মো. আব্দুল মোত্তালিব (৫৮); এর আগের দিন ৩ জুলাই মারা যান নওগাঁর সাপাহারের মো. রফিকুল ইসলাম (৫২) ও রংপুরের পীরগাছার মো. খয়বর হোসেন (৫৫); ১ জুলাই মারা যান মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার (৫২) ও রাজধানী ঢাকার লালবাগের বাসিন্দা তপন খন্দকার (৬২)।

এর আগের দিন ৩০ জুন মারা যান দুইজন। তারা হলেন সিরাজগঞ্জের কামারখন্দের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম (৪৭) ও ঢাকার বাড্ডার ফাতেমা বেগম (৬০), ২৮ জুন মারা যান টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা মোঃ আব্দুল গফুর মিয়া (৬১), ২১ জুন মারা ঢাকার কোতয়ালীর বিউটি বেগম (৪৭) ও রংপুরের পীরগাছার বাসিন্দা মোঃ আব্দুল জলিল খান (৬২)।

১৭ জুন মারা যান দুইজন। তারা হলেন জয়পুরহাট সদরের মোঃ হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ও কুমিল্লার আদর্শ সদরের রামুজা বেগম (৫৪), এর আগের দিন ১৬ জুন মারা যান নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা নুরুল আমিন (৬৪), আর ১১ জুন এবারের হজে গিয়ে প্রথম যিনি মারা যান তিনি চাঁপাইনবাবগঞ্জের মোঃ জাহাঙ্গীর কবির (৬০)।

গত ৫ জুন থেকে ৫ জুলাই ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। হজ শেষে এখন পর্যন্ত ১৮টি ফিরতি হজ ফ্লাইটে মোট ছয় হাজার ৩৩২ জন হাজী দেশে ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com