মঙ্গলবার, ০১:৩১ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, গ্রেপ্তার -২ সাভারে টিন কেটে দুঃসাহসিক চুরি, ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার

ব্যবধান বাড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৫৭ বার পঠিত

অ্যান্টিগা টেস্টে লিড বাড়াচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টের দ্বিতীয় দিন আজ শুক্রবার এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৪১ রান। তারা বাংলাদেশের চেয়ে ৩৮ রানে এগিয়ে গেছে।
ক্রেইগ ব্র্যাথওয়েট ৬২ রানে ক্রিজে আছেন। আগের দিনে অপরাজিত থাকা বোনারকে আজ বিদায় করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজ আজ মাত্র ৮ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করেছিল। খুব সহজেই তারা পেছনে থাকার অবস্থান থেকে সরে আসতে সক্ষম হয়। এখনবড় ইনিংসের পথে হাঁটছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। তাতে চাপ বাড়ছে বাংলাদেশের।

উল্লেখ্য, বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম দিনই ১০৩ রানে অলআউট হয়ে গেছে সফরকারী বাংলাদেশ। দলের ছয় ব্যাটার শূন্য হাতে প্যাভিলিয়নে ফিরেন। একা লড়াই করে দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ইনিংসে মাত্র ৩২ দশমিক ৫ ওভার টিকতে পেরেছে টাইগাররা।
বাংলাদেশের ইনিংসের পর ব্যাট হাতে নেমে দিন শেষে ৪৮ ওভারে ২ উইকেটে ৯৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেট হাতে নিয়ে ৮ রানে পিছিয়ে থাকে ক্যারিবীয়রা। আজ তারা তা সহজেই অতিক্রম করে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com