বৃহস্পতিবার, ০৭:৫৬ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিশ্বে নতুন সমীকরণ : আসছে পশ্চিম এশিয়ার কোয়াড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৩৪ বার পঠিত

‘গোলযোগপূর্ণ’ বিশ্বে নতুন সমীকরণ প্রতিষ্ঠার লক্ষ্যে ভারত, ইসরাইল, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত নতুন একটি জোট গঠন করতে যাচ্ছে। পশ্চিম এশিয়ার কোয়াড হিসেবে অভিহিত এই জোটের লক্ষ্য বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদার বলে জানানো হয়েছে। দেশগুলো অবশ্য একে বলছেন ‘আই২ইউ২’। আজ বৃহস্পতিবার চার দেশের নেতারা একত্রিত হবেন বলে ধারণা করা হচ্ছে। ভারত (ইন্ডিয়া) ও ইসরাইলের ইংরেজি বানানের অদ্যাক্ষর দিয়ে আই২ এবং যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতের বানান থেকে ইউ২ দিয়ে এই নামকরণ করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ির লাপিদ, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সংযুক্ত আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ বৃহস্পতিবার একত্রিত হচ্ছেন। তারা নবায়নযোগ্য জ্বালানি মজুদ স্থাপনা এবং খাদ্য করিডোর নিয়ে আলোচনা করবেন।

উচ্চ মুদ্রাস্ফীতি, খাদ্যদ্রব্যের উচ্চমূল্য, জ্বালানি তেলের সঙ্কট, মহামারীতে জর্জরিত বিশ্বে ক্রমবর্ধমান অনিশ্চতার প্রেক্ষাপটে এই জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিনে এই শীর্ষ বৈঠক হতে যাচ্ছে।

এই শীর্ষ সম্মেলনের মাধ্যমে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি খাদ্য করিডোরের ঘোষণা আসতে পারে। যৌথ করিডোরে দুবাইভিত্তিক ইমার গ্রুপ ভারতের মেগা ফুড পার্কে পাঁচ বিলিয়ন বিনিয়োগ করতে পারে। বৈশ্বিক খাদ্য সঙ্কটের মধ্যে এই করিডোর খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হতে পারে। এর পাশাপাশি ভারত আবু ধাবি ন্যঅশনাল ওয়েল কোম্পানির সাথে অংশীদারিত্বে দক্ষিণ ভারতে ভারতের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ চালু করতে পারে।

২০২০ সালে ভারত শস্য, চিনি, ফল, সব্জি, চা, গোশত, সামুদ্রিক খাবার ইত্যাদি রফতানি করে ১.৮৯ বিলিয়ন ডলার আয় করেছে। আর তারা খাদ্য আমদানি করেছে ৩৬৩ মিলিয়ন ডলারের।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য এখন ৫৯ বিলিয়ন ডলারের। চীন ও যুক্তরাষ্ট্রের পর ২০১৯-২০ সময়ে আমিরাত ছিল ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com