শনিবার, ০৬:০৯ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

বিয়ের আগের গোপন খবর ফাঁস করলেন সানি লিওন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

নীল সিনেমা জগত ছেড়ে বলিউড অভিনেত্রী হিসেবে নিজের জায়গা তৈরি করলেও সানি লিওনকে নিয়ে বিতর্ক-সমালোচনার শেষ নেই। তবে সব কিছুকে কোণঠাসা ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করে স্বামী-সন্তান নিয়ে বর্তমানে সুখেই সংসার সামলাচ্ছেন তিনি। কিন্তু ড্যানিয়েলের আগেও তার অন্যজনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। সেখানে প্রতারিত হওয়ায় বাগদান সম্পন্ন হওয়া সত্ত্বেও বিয়ে ভেঙে দেন অভিনেত্রী নিজেই।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের গোপন সেই খবর ফাঁস করেছেন সানি নিজেই। জানিয়েছেন, বিয়ের মাত্র দুই মাস আগেই হবু স্বামীর দ্বারা প্রতারিত হয়েছিলেন তিনি। যে কারণে ভেঙে গিয়েছিল তার বিয়ে।

সানি জানান, ড্যানিয়েলের সঙ্গে বিয়ে হওয়ার আগে আরও একজনের সঙ্গে বাগদান হয়েছিল। তাদের ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্রস্তুতি চলছিল। কিন্তু সেই সময় অভিনেত্রীর মনে হচ্ছিল, কিছু একটা ঠিক নেই।

অভিনেত্রী বলেন, যার সঙ্গে আমার বাগদান হয়েছিল তাকে বিয়ের আগে আমি জিজ্ঞেস করি, সে আমাকে ভালোবাসে কিনা। কিন্তু সে সরাসরিই জানিয়ে দেয়, আমাকে ভালোবাসে না। এর পরেই আমি জানতে পারি, আমার সঙ্গে এতদিন প্রতারণা হচ্ছিল। আমার হবু স্বামীই প্রতারিত করছিল।

সানি আরও বলেন, এটা আমাদের বিয়ের দুই মাস আগে ঘটেছিল। হাওয়াইয়ের একটি স্থানে আমাদের বিয়ে হওয়ার পরিকল্পনা ছিল। বিয়ের পোশাক, স্থান সবকিছু নির্ধারিত ছিল। সেই সময়ই প্রতারণার শিকার হতে হয় আমাকে। এটা আমার জীবনের সবচেয়ে খারাপ অনুভূতির একটি ছিল।

সানি লিওন জানান, এর পরই তার জীবনে ড্যানিয়েল ওয়েবারের আগমন। অভিনেত্রীর কথায়, অবাক করে দেওয়ার মতো কিছু বিষয় ঘটনা আমার সঙ্গে। ড্যানিয়েল আসে আমার জীবনে। সে আমার বর্তমান স্বামী। আমার মায়ের মৃত্যুর পর এমনকি বাবা মারা যাওয়ার পরের সময়ে সে আমার পাশে ছিল। এখনো আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com