শনিবার, ১১:২২ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিএনপি নেতা টিএস আইয়ুব গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩০৭ বার পঠিত

বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে যশোরের বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মাসুদুর রহমানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি নেতা আইয়ুব দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ওসি আরও বলেন, টিএস আইয়ুবের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় আটটি মামলা রয়েছে। সবকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। এর আগে গত ১৪ জুলাই বিএনপির এই নেতার বিরুদ্ধে আটটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থী ছিলেন টিএস আইয়ুব। দুবারই আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com