শুক্রবার, ০৬:৩৯ অপরাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

বিএনপি ও জামায়াতের হরতালে রাজধানী ফাঁকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৪১ বার পঠিত

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা হরতালে আজ রোববার সকাল থেকেই ঢাকা শহরের রাস্তাগুলো বেশ ফাঁকা দেখা যাচ্ছে। সেখানে সীমিত সংখ্যক যান চলাচল করতে দেখা যাচ্ছে।

বিআরটিসি’র বাস সহ অল্প সংখ্যক বাস চলাচল করছে। হাতেগোনা কিছু প্রাইভেট কার চলাচল করছে। তবে প্রতিটি রাস্তাতেই রিক্সা চলাচল করছে।

পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেদের মহাসমাবেশে হামলার অভিযোগ করে দেশজুড়ে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বাংলাদেশ জামায়াতে ইসলামীও এবং সমমনা আরো কয়েকটি রাজনৈতিক দলও আজ হরতাল ডেকেছে।

এর মাধ্যমে তিন বছর আট মাস পর আবারো হরতাল কর্মসূচিতে ফিরে গেলো বিরোধী দলগুলো।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেল সোয়া ৩টার দিকে নয়াপল্টনে মহাসমাবেশের মঞ্চ থেকে রোববার হরতাল পালনের ঘোষণা দিয়েছিলেন। এর পরপরই কার্যত সমাবেশের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এমনকি সমাবেশে মির্জা আলমগীর সভাপতির ভাষণ দেয়ার কথা থাকলেও তাও দিতে পারেননি।

ওদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির এই হরতাল কর্মসূচির তীব্র সমালোচনা করে একে প্রতিহত করতে আজ মাঠে থাকার ঘোষণা দিয়েছে।

দলটির সাধারণ সম্পাদক ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ থেকে আজ দেশজুড়ে শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com