বৃহস্পতিবার, ১০:২৪ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

বাসচাপায় মা-ছেলে ও মেয়ে নিহত, টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৫৬ বার পঠিত

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় ছেলে-মেয়েসহ এক মা নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

শনিবার দুপুর পৌনে ১২টার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বাশতৈল এলাকার বাসিন্দা মাসুদের স্ত্রী পারভিন আক্তার (২৮) ও তার ছেলে সুমন (৮), মেয়ে সাদিয়া (৬)।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম এসব তথ্য নিশ্চিত করে জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।

এর আগে একই উপজেলায় আরেক দুর্ঘটনায় চারজন নিহত হন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকাগামী থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে তিনজন ঘটনাস্থলে ও একজনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com