বুধবার, ০৩:৫৭ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বরগুনায় একই স্থানে ছাত্রলীগের দু’গ্রুপের দোয়া মাহফিল, ১৪৪ ধারা জারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২০২ বার পঠিত

২১ আগস্ট উপলক্ষে জেলা ছাত্রলীগের দুইগ্রুপ একই স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করায় বরগুনা পৌরশহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস এ আদেশ জারি করেন।

রোববার দুপুর ১২টা থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য এ আদেশ জারি করা হয়। এ ঘটনায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।

এ সংক্রান্ত আদেশে শুভ্রা দাস জানান, বরগুনা ছাত্রলীগের নবগঠিত সভাপতি মোঃ রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানের নেতৃত্বে ২১ আগস্ট বেলা ৩টায় বরগুনা সরকারি কলেজে ও পৌর শহর এলাকায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের ঘোষণা দেয়া হয়েছে।

অন্যদিকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি পদবঞ্চিত (বর্তমান জেলা ছাত্রলীগ কমিটির সিনিয়র সহ-সভাপতি) মোঃ সবুজ মোল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক রাজ আরিয়ান বিশালের নেতৃত্বে একই স্থানে একই সময়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের ঘোষণা দেয়া হয়েছে।

দুই গ্রুপে অনুমান ৪০০-৫০০ জন নেতাকর্মী উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে মর্মে বরগুনার পুলিশ সুপার অফিসকে অবহিত করা হয়েছে।

তিনি আরো জানান, দুই গ্রুপের সভা-সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিশৃঙ্খলা, মারামারি ও জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বিধায় সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে ফৌজদারি আইনের ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি আরো জানান, আজ দুপুর ১২টা হতে পরের ২৪ ঘণ্টা পর্যন্ত বরগুনা সরকারি কলেজসহ সমগ্র পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪ ধারা জারি করা হয়েছে।

একইসাথে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com