বুধবার, ০৭:০১ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন ১৪ জুন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২২০ বার পঠিত

জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে আগামী ১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ জুন) জাতীয় সংসদে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এম এ মান্নান বলেন, আগামী ১৫-২১ জুন দেশব্যাপী ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুষ্ঠিত হবে। এবারের জনশুমারি অতীতের চেয়ে অধিকতর গুরুত্ব বহন করছে।

এবার জনশুমারি ও গৃহগণনা ডিজিটাল পদ্ধতিতে ট্যাবের মাধ্যমে করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, শুমারির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল ৭ জুন উদ্বোধনী খামসংবলিত স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন রাষ্ট্রপতি। এছাড়া ১৪ জুন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

তাছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত বিজ্ঞাপন প্রচার এবং ১৫ জুন জনশুমারি বিষয়ে ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের সাধারণ জনগণকে শুমারিতে সঠিক তথ্য প্রদানে উদ্বুদ্ধকরণ এবং সক্রিয় অংশগ্রহণের জন্য স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা ও সব সংসদ সদস্যের সার্বিক সহায়তা চেয়ে উপানুষ্ঠানিক পত্র প্রেরণ করা হয়েছে। মহান সংসদে আমি এই সহযোগিতার আবেদন পুনর্ব্যক্ত করছি।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com