শুক্রবার, ০২:২১ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

পুতুলকে এড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সরাসরি কাজ করতে চাইছে সরকার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে এড়িয়ে সরাসরি সংস্থাটির সাথে কাজ করতে চায় সরকার এবং সে জন্য সংস্থাটিকে চিঠি দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা একজন আঞ্চলিক পরিচালক নিয়োগ করে। আগে তার সাথে লিয়াজোঁ মেইনটেইন করে তাদের সাথে যোগাযোগ করতে হয়। বাংলাদেশ সরকার চাইছে যে যাতে তার সাথে লিয়াজো না করে সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কথা বলা যায় কি না’।

তিনি বলেন, সায়মা ওয়াজেদ পুতুল পতিত স্বৈরাচারী সরকারের পরিবারের সদস্য। তিনি এখন বাংলাদেশের সহায়তায় কতটুকু আসবেন সেটাই প্রশ্নবোধক বলে মনে করেন তারা। এক প্রশ্নের জবাবে ওই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটি একটি নৈতিকতার ইস্যু।

‘ফাইন্যান্সিয়াল ক্রাইম এবং কিছু অপরাধে তিনি অভিযুক্ত হয়েছেন। তার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। বিএফআইইউ তদন্ত করছে। তার মাধ্যমে কাজ করার প্রশ্নই উঠে না’, বলছিলেন তিনি।

তিনি বলেন, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সরাসরি কাজ করতে চান এবং সংস্থাটিকে বলেছেন যে এ বিষয়ে কী ব্যবস্থা নেয়া হয় সেটা যেন সরকারকে দ্রুত জানানো হয়।

উল্লেখ্য, সায়মা ওয়াজেদ পুতুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বর্তমান পরিচালক এবং এ অঞ্চলের আঞ্চলিক অফিস ভারতের নয়াদিল্লিতে।
সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com