শনিবার, ০৫:৩৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা, মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান

তুরস্কে সমকামী কর্মীদের ‘প্রাইড মার্চ’ আটকাতে গ্রেফতার ২০০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২২০ বার পঠিত

তুরস্কের রাস্তায় প্রাইড মার্চে নেমেছিলেন এলজিবিটিকিউ কর্মীরা। পুলিশ মিছিল আটকাতে লাঠিচার্জ করে। ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ।

গোটা বিশ্বে ২০ থেকে ২৬ জুনের মধ্যে প্রাইড মার্চের আয়োজন করা হয়। সমকামী আন্দোলনের কর্মীরা এই মার্চের আয়োজন করে থাকেন। তুরস্কে সমকামিতা নিষিদ্ধ। সেখানে প্রাইড মার্চেরও অনুমতি দেয় না প্রশাসন। তা সত্ত্বেও হাজার হাজার কর্মী রাস্তায় নেমেছিলেন। ইস্তাম্বুলে তারা মিছিল বের করেছিলেন।

মিছিলকারীরা জানিয়েছেন, তাদের সমর্থনে দুই পাশের বাড়ি থেকে থালা বাজিয়ে তাদের স্বাগত জানানো হয়েছে।

কিন্তু পুলিশ মিছিল এগোতে দিতে চায়নি। বস্তুত, মিছিল আটকানোর জন্য ওই এলাকার সমস্ত গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছিল। যানবাহন যাতায়াতে নিষেধ্জ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু তারপরেও প্রাইড মার্চে অংশগ্রহণকারীরা ঘটনাস্থলে পৌঁছে যান।

পুলিশ জানিয়েছে, ওই মিছিল এগোতে দিলে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাঘাত ঘটতো। স্থানীয় মানুষ হামলা চালাতে পারতো। সে কারণেই মিছিল এগোতে দেয়া হয়নি।

২০১৫ সাল থেকে তুরস্কে প্রাইড ওয়াকের উপর নিষেধাজ্ঞা আছে। তবে প্রতিবছরই কিছু মানুষ জড়ো হন। কিন্তু এবার পুলিশের সংখ্যা ছিল আগের চেয়ে অনেক বেশি।
সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com