শনিবার, ০৯:১৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো: প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫১ বার পঠিত

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এর শোভাযাত্রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, আমরা রাজপথে নেমেছি। রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনব, গণতন্ত্র ফিরিয়ে আনব, মানুষের অধিকার ফিরিয়ে আনব, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব। শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই অগণতান্ত্রিক সরকারকে বিদায় করে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনব।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মঈন খান এ কথা বলেন।

মঈন খান বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগকে স্বৈরাচারের প্রতিভূ আখ্যা দিয়েছেন। আওয়ামী লীগ নিজেদের গণতন্ত্রের প্রতিভূ বলে দাবি করলেও বাস্তবে তারা স্বৈরাচারের প্রতিভূ। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা জেল-জুলুম, গ্রেপ্তার, মামলা-হামলা, নির্যাতন, গুম-খুন করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়। কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না।

সমাবেশে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজকে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিছু সময়ের জন্য একটা বিশেষ অনুষ্ঠান করব। কিন্তু মনে রাখতে হবে, আমাদের মূল লক্ষ্য এক দফার আন্দোলন। এক দফার আন্দোলনের মধ্য দিয়েই এই স্বৈরাচারী, বাকশালি সরকার, যারা জনগণের ওপর চেপে বসে আছে, তাদের বিদায় নিতে হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে শোভাযাত্রাপূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com