বৃহস্পতিবার, ১০:০৯ অপরাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ট্রাম্পের অধীনে বাংলাদেশের প্রতি মার্কিন নীতির বড় পরিবর্তনের সম্ভাবনা নেই : তৌহিদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন আশা প্রকাশ করেছেন যে বর্তমান বাইডেনের সরকারের তুলনায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

তিনি বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘অনুমান করার দরকার নেই। আমরা অপেক্ষা করব এবং প্রয়োজন অনুযায়ী সম্পৃক্ত থাকব।’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় লাভ এবং বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ-মার্কিন সম্পর্ক শুধুমাত্র ওয়াশিংটনে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল দ্বারা নির্ধারিত হয় না।

তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাব্য স্থিতিশীলতার ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমরা বাইডেন প্রশাসনের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তা মূলত পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের ধারাবাহিকতা।’

তৌহিদ আরো বলেন, ‘তিনি (ট্রাম্প) বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বা নেতিবাচক কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের কথা বলেননি। উপদেষ্টা প্রশ্ন রাখেন, তিনি (ট্রাম্প) কোনো ইঙ্গিত দিয়েছেন কি যে, ঢাকার সাথে ওয়াশিংটনের সম্পর্কের অবনতি হবে?’

পররাষ্ট্র উপদেষ্টা জাতিসঙ্ঘের সন্ত্রাসবিরোধী সম্মেলনে যোগ দিয়ে কুয়েত সিটি থেকে দেশে ফিরে আসার পরপরই এ মন্তব্য করলেন।

সম্মেলনে তৌহিদ সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতির প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com