বুধবার, ০১:৫৪ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে পাচারের সময় ১৫ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্যমন্ত্রী  জীবনের ঝুঁকি নিয়ে রেমিট্যান্স, তবুও কেন অবহেলিত প্রবাসীরা? গৌরনদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা নিয়ে রহস্য গৌরনদীতে অসুস্থ কবি সাহিত্যিকদের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত  শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩ স্ত্রীসহ হত্যার হুমকি, পুলিশের দ্বারস্থ সৌরভ গাঙ্গুলী

চীন-রাশিয়া সম্পর্ক সর্বশ্রেষ্ঠ পর্যায়ে রয়েছে: পুতিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৭৮ বার পঠিত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন, চীনের সঙ্গে রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক ‘ইতিহাসে সর্বশ্রেষ্ঠ’। তিনি বলেন, ‘বেইজিংয়ের সঙ্গে মস্কো সামরিক সহযোগিতা শক্তিশালী করার চেষ্টা নেবে।’

দুই নেতা গতকাল শুক্রবার ভিডিও লিংকের মাধ্যমে কথা বলেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ২০২৩ সালে শি মস্কো সফর করবেন বলে তিনি আশা করছেন। এই সফর হলে বেইজিং এবং মস্কোর একাত্মতার প্রকাশ ঘটবে।

পুতিন এবং শি’র ভিডিও সম্মেলনটি রাষ্ট্রীয় টিভিতে প্রচার করা হয় বলে জানিয়েছে সিএনএন। এতে প্রারম্ভিক বক্তব্যে পুতিন চীনের প্রেসিডেন্ট শি কে বলেন, ‘প্রিয় চেয়ারম্যান, প্রিয় বন্ধু, আমরা আগামী বসন্তে মস্কোয় আপনাকে আশা করছি।’

‘আপনার এই সফর বিশ্বকে রাশিয়া-চীনের সম্পর্কের ঘনিষ্ঠতা দেখিয়ে দেবে।’ চীন-রাশিয়া সম্পর্ক সব পরীক্ষা উৎরে টিকে থাকতে পারে বলেও পুতিন মন্তব্য করেন।

পাল্টা প্রতিক্রিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, কঠিন একটি আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে চীন রাশিয়ার সঙ্গে রাজনৈতিক সহযোগিতা বাড়াতে এবং বৈশ্বিক অংশীদার হতে প্রস্তুত।সম্প্রতি কয়েক বছরে রাশিয়া এবং চীন ঘনিষ্ঠ সম্পর্ক গড়েছে। ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেইন আগ্রাসনের কয়েক সপ্তাহ আগেই শি এবং পুতিন ঘোষণা দিয়ে বলেছিলেন, দুই দেশের অংশীদারিত্বের কোনও সীমা নেই।

তখন থেকেই চীন ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। বরং উল্টো এই যুদ্ধের জন্য চীন পশ্চিম সামরিক জোট নেটো এবং যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছে বারবার।

ইউক্রেইন যুদ্ধের জেরে রাশিয়া বিশ্বমঞ্চে উত্তোরত্তর বিচ্ছিন্ন হয়ে পড়ার পরও চীন দেশটির এক গুরুত্বপূর্ণ সমর্থক হয়ে আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com