বুধবার, ০৮:১৪ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

ঘরজুড়ে বাজে গন্ধ, ৭ উপায়ে দূর করুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৬৫ বার পঠিত

বাহিরের রোদ-বৃষ্টির খেলায় ঘরের অবস্থা নাজেহাল, ঘরের ভিতর সব সময়ই একটা স্যাঁতসেঁতে গন্ধ! বুঝতেই পারছেন না কীভাবে দূর হবে? চটজলদি এই গন্ধ দূর করতে রুম স্প্রে ব্যবহার করছেন। কিন্তু সমস্যা দূর হচ্ছে না, চিন্তা নেই। খুব সহজেই ঘরোয়া কয়েকটি উপায়ে দূর করতে পারেন বর্ষার গন্ধ, জেনে নিন কীভাবে।

চলুন জেনে নিই—

১) ঘরের এককোণায় এক বাটি পানিতে লেবুর রস মিশিয়ে রেখে দিন। এতে ঘরের মধ্যে ফ্রেশভাব বজায় থাকবে।

২) দিনের বেলা কমলালেবু, পুদিনা বা ফুলের যেকোনো সুগন্ধি আপনাকে তরতাজা করে রাখবে। ল্যাভেন্ডার, ক্যামোমাইল, ইউক্যালিপটাস, দারুচিনি ও চন্দন রাতের সুগন্ধি হিসেবে মানানসই।

৩) বাজারে সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। সেই মোমবাতি জ্বালিয়ে রাখুন। দেখবেন ঘর থেকে গন্ধ দূর হবে।

৪) জানলা-দরজার পর্দা থেকেও গন্ধ ছড়াতে পারে। বর্ষায় সপ্তাহে একবার করে পর্দা ধুয়ে নিন, অথবা ধোঁয়া পর্দা টানিয়ে নিন। প্রয়োজনে পর্দায় রুম স্প্রে ব্যবহার করুন। দেখবেন ঘরে সুন্দর গন্ধ খেলা করবে।

৫) স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করতে ঘরের একটি উঁচু জায়গায় বাটিতে কিছুটা ভিনিগার ঢেলে রেখে দিন। দেখবেন ভিনিগার ঘরের গন্ধ শুষে নেবে। ঘরে একটা ফ্রেশভাব আসবে।

৬) ঘর মোছার পানিতে কর্পুর ফেলে দিন। সেই পানি দিয়ে ঘর মুছলে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর হবে।

৭) বৃষ্টির সময়ে জানলা বন্ধ রাখলেও থেমে গেলে জানলা খুলে দিন। ঘরে মুক্ত হাওয়া আসতে দিন। এতে বাইরের ঠান্ডা হাওয়া এসে ভ্যাপসা ভাবটা অনেকটা কেটে যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com