রবিবার, ০৩:০৩ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গৌরনদীতে গভীর রাতে বোমা বিস্ফোরণ; আতঙ্কিত এলাকাবাসী

সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৯৭ বার পঠিত
বরিশাল এক সময়ের চরমপন্থি অধ্যুষিত এলাকা বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা বেদগর্ভ গ্ৰামের কাওছার বালী পুত্র পেশকার ইলিয়াস বালীর বাড়ী সংলগ্ন এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক বোমার বিস্ফোরন ঘটিয়েছে অজ্ঞাতনামা দূবৃত্তরা। এতে আতংকিত হয়ে পড়েছে গোটা গ্রামবাসি। পুলিশ ঘটনাস্থলে পৌছে আলামাত সংগ্রহ করেছে।
স্থাণীয়রা জানান, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা বেদগর্ভ গ্ৰামের কাওছার বালী পুত্র পেশকার ইলিয়াস বালীর বাড়ী সংলগ্ন এলাকায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কে বা কারা ইলিয়াস বালীর বাড়ি লক্ষ্য করে একাধিক বোমা নিক্ষেপ করে। নিক্ষিপ্ত ১টি বোমা দোকানের সামনে ও বাড়ির ভেতরে একাধিক বোমা বিস্ফোরিত হয়। বোমা বিস্ফোরণের শব্দে পরিবারের লোকজনসহ এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় মোঃ চন্নু বালী জানান, গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে ছিল রাত আড়াইটার দিকে তখন হঠাৎ বোমার বিকট শব্দে সবার ঘুম ভাঙে। এসময় বোমার বিস্ফোরণের শব্দ শুনে গ্রামবাসি আতংকিত হয়ে পড়ে। ৯৯৯ জরুরী সেবায় ফোন করলে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুতভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ বলেন, ৯৯৯ জরুরী সেবার ফোন পুলিশ ঘটস্থলে পৌছে বোমার আলামাত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com