শনিবার, ০৪:৩৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ক্রিকেট মাঠের পরে এ বার সিনেমার পর্দাতেও কি ছক্কা হাঁকাবেন প্রযোজক ধোনি

বিনোদন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৬৪ বার পঠিত

আইপিএল শেষ হলেই সিনেমার বিষয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন ধোনি। এই সিনেমাটিকে তিনি জীবনের ‘মেগা প্রজেক্ট’ হিসাবে দেখছেন।

তাঁর বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ২০১৬ সালে বক্স অফিসে বিপুল সাফল্যও এনেছিল। এ বার অন্য ভাবে চলচ্চিত্র শিল্পের সঙ্গে জুড়ে গেলেন ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনি। তিনি তামিল ছবি প্রযোজনা করবেন, সর্বভারতীয় একটি ইংরেজি দৈনিক বুধবার এই খবর প্রকাশ করেছে। ওই ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনেত্রী হিসাবে ধোনি সই করিয়েছেন নয়নতারাকে। দক্ষিণী অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। আইপিএল শেষ হলেই সিনেমার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করবেন ধোনি।

‘অথর্ব’ নামের এক পৌরাণিক ওয়েব সিরিজেও নাম ভূমিকায় দেখা যাবে বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে। রমেশ তামিলমানি রচিত ওই ওয়েব সিরিজও প্রযোজনা করবে ধোনি এন্টারটেনমেন্ট।

সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, পুরাকালের এক যোদ্ধার চেহারায় ‘দৈত্য-দানব’দের সঙ্গে লড়াই করছেন ধোনি। তাঁর এই নতুন ভূমিকায় অবতীর্ণ হওয়ার নেপথ্যে রয়েছেন ক্রিকেটার-পত্নী সাক্ষী।

অন্য দিকে, খুব শীঘ্রই বলিউডের বড় পর্দায় অভিষেক হবে নয়নতারার। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করবেন তিনি। ধোনি প্রযোজিত আসন্ন তামিল সিনেমাটি নিয়েও উৎসাহ তুঙ্গে। ধোনি-ভক্তরা সকলেই ছবি মুক্তির অপেক্ষায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com