শুক্রবার, ০৭:৪৫ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

‘কোনো ব্যক্তি-প্রতিষ্ঠান নয়, অবৈধ দখলদারের বিরুদ্ধে এই অভিযান’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ বলেছেন, ‘আপনারা দেখেছেন, রামচন্দ্রপুর খালের অংশ দখল করে স্থাপনা করা হয়েছে। সেই স্থাপনা দখল উচ্ছেদ করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, আমাদের অভিযান অবৈধ দখলদারদের বিরুদ্ধে।’

তিনি বলেন, ‘সাদিক এগ্রোর মালিককে ঈদের আগেও আমিরা নোটিশ দিয়েছি। অবৈধ স্থাপনা থাকলে সরিয়ে নিতে বলা হয়েছে। আমরা ঈদের আগে উচ্ছেদ অভিযান চালাইনি। কারণ এর ফলে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতো। আমরা এমনটা চাইনি বলে উচ্ছেদে যাইনি। সেই নোটিশের দখলদাররা কোনো ব্যবস্থা নেননি।’

বৃহস্পতিবার দুপুর অভিযান শেষে তিনি এসব কথা বলেন।

মোতাকাব্বীর আহমেদ বলেন, রামচন্দ্রপুর খালের দুই ধারে যারা অবৈধ দখলদার ছিল, এই অভিযান তাদের বিরুদ্ধে। খালের জমি পানি উন্নয়ন বোর্ড ও সিটি করপোরেশন থেকে চিহ্নিত করা হয়েছে। এর আগেও উত্তর সিটি করপোরেশনের মেয়র এখান থেকে ট্রাকস্ট্যান্ড সরিয়েছেন, বহুতল ভবন ভেঙেছেন। এটা আমাদের নিয়মিত অভিযানেরই অংশ।’

এদিকে অভিযানকে স্বাগত জানিয়ে সাদিক এগ্রোর স্বত্বাধিকারী আলোচিত ব্যবসায়ী শাহ ইমরান হোসেন দাবি করেন, তিনি শুধু জমিটি ভাড়া নিয়েছেন। মাটি ভরাট করে কোনো স্থাপনা তৈরি করেননি। যার থেকে জমি ভাড়া নিয়েছেন তিনি ভরাট করেছেন।

অভিযান চলাকালে জমির মালিকের পক্ষে একজন উপস্থিত ছিলেন, তবে সাদিক অ্যাগ্রোর পক্ষে কেউ উপস্থিত ছিলেন না।


নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com