বুধবার, ০৬:২২ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

কানাডায় দফায় দফায় গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২২৮ বার পঠিত

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে দফায় দফায় গোলাগুলিতে বন্দুকধারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। স্থানীয় সময় সোমবার ভোরে উত্তর আমেরিকার এ দেশটিতে ওই হত্যাকাণ্ড ঘটে। মঙ্গলবার কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের পুলিশ এ তথ্য জানিয়েছে।

সোমবার ওই এলাকায় সতর্কবার্তা পাঠানো হয় স্থানীয় প্রশাসনের তরফে। একই সাথে ওই এলাকার বাসিন্দাদের এলাকা ছাড়তে বলা হয়। এই শহরটি ভ্যানকুভার থেকে ২৫ মাইল পূর্বে অবস্থিত।

আঞ্চলিক রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ ফোর্সের চিফ সুপারিনটেনডেন্ট গালিব ভায়ানি বলেন, ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভারের শহরতলি ল্যাংলি শহরে মধ্যরাতে গোলাগুলি শুরু হয়। এতে চারজন গুলিবিদ্ধ হন। একজন পুরুষ বন্দুকধারীই গুলি করেছে। এতে দুজন ঘটনাস্থলেই নিহত হন। একজন পুরুষ ও একজন নারী আহত হন। নারীকে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে নেয়া হয়।

তিনি বলেন, জর্দান ড্যানিয়েল নামে ২৮ বছর বয়সী বন্দুকধারী নৃশংস এই হামলা চালিয়েছে। পরে পুলিশও গুলি ছুড়লে এতে ড্যানিয়েল গুলিবিদ্ধ হন। পরে তিনি মারা যান।

পুলিশ বলছে, গৃহহীনদের টার্গেট করে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন ও ভুক্তভোগীদের নাম পরিচয় এখনো নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী
সূত্র : আলজাজিরা ও বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com