বৃহস্পতিবার, ০২:৫৬ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

কানপুরে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

অবশেষে ফুরিয়েছে অপেক্ষা। শুরু হয়েছে বৃষ্টি বাধায় থমকে থাকা কানপুর টেস্ট। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর শুরু হচ্ছে দু’দলের লড়াই। টসে হেরে ব্যাট করবে বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ শুক্রবার কানপুরে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাড়তে থাকে খেলা শুরুর অপেক্ষা।

কানপুর টেস্টে বৃষ্টি শঙ্কা আগে থেকেই ছিল। জানা ছিল প্রথম দু’দিন ভোগাতে পারে বৃষ্টি। হয়েছেও তাই। ভেজা আউটফিল্ডের কারণে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয় খেলা শুরু হতে।

অবশেষে সকাল ১০টায় মাঠ পরিদর্শন শেষে আম্পায়াররা বেলা ১১টায় খেলা শুরুর অনুমতি দেন। জানান, সাড়ে ১০টায় হবে টস। হয়েছেও তাই, টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়েছেন ভারত অধিনায়ক।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে নেই তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তাদের বদলে এসেছেন খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ
জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com