বৃহস্পতিবার, ০২:১৮ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

কলম্বিয়ার কারাগারে দাঙ্গার সময় আগুন, নিহত ৪৯

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৪১ বার পঠিত

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কারাগারে দাঙ্গার সময় আগুন লেগে অন্তত ৪৯ কয়েদি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাণ গেছে কারারক্ষীসহ অন্তত ৩০ জনের। গতকাল মঙ্গলবার প্রথম প্রহরে টুলুয়া কারগারে কয়েদিদের মধ্যে এই দাঙ্গার সূত্রপাত হয়।

ওই কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন, কারারক্ষীরা যাতে বাধা দিতে না পারে, সেজন্য কয়েদিরা ম্যাট্রেসে আগুন লাগিয়ে দেয়। যে ওয়ার্ডে আগুন লাগানো হয়েছিল, সেখানে ১৮০ জন কয়েদি ছিলেন। তবে এ ঘটনার সুযোগে কোনো কয়েদি পালাতে পারেনি।

টুলুয়া শহরের বাসিন্দারা জানান, রাত ১টার দিকে তারা কারাগারের ভেতরে আগুনের শিখা দেখতে পান। সেখানে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছিল অনেক দূর থেকেও। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস তৎপর হয়, বেশ কিছু অ্যাম্বুলেন্সে করে আহতদের সরিয়ে নিতে দেখা যায়।

কলম্বিয়ার কারা কর্তৃপক্ষের প্রধান টিটো কাস্তেলানোস বলেন, কিছু কয়েদি ম্যাট্রেসে আগুন দেওয়ায় ওই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। এটা যে তাদেরই বিপদে ফেলবে, সেটা তারা বিবেচনা করেনি।

তিনি আরও বলেন, কারারক্ষী এবং অন্য কয়েদিরা এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং ‘অধিকাংশ বন্দীকে’ সরিয়ে নিতে সক্ষম হন। তারপরও ৪৯ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

এদিকে, পর্তুগাল সফরে থাকা কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট ইভান দুকে এই প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। কীভাবে এই ভয়াবহ পরিস্থিতির তৈরি হলো, তা খুঁজে বের করতে তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com