বৃহস্পতিবার, ১০:২০ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

করোনায় মৃতের সংখ্যা এক লাফে দ্বিগুণের বেশি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৪৪ বার পঠিত

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা এক লাফে বেড়ে গেছে কয়েকগুণ। মারা গেছেন এক হাজার ৭১৪ জন। এর আগে সোমবার বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছিল ৬৯০।

এদিকে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আট লাখ ৩৪ হাজার ৫৯৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পৌনে ১০টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ কোটি ৮৬ লাখ ৫৯ হাজার ৪৪৭ জনে। মৃতের সংখ্যা ৬৩ লাখ ৮৯ হাজার ৪৬৭ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৩ কোটি ৯৯ লাখ এক হাজার ৩৩০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ১৪ লাখ ২৯ হাজার ৪০৯ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৪৯ হাজার ২৭৪ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ২৬৫ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৭৬০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৩ লাখ ৩৯ হাজার ৮১৫ জন। ছয় লাখ ৭৫ হাজার ৫৫১ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com