বুধবার, ০১:২৩ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

এমপি আজিমের মরদেহ উদ্ধার যে তথ্য দিল ওপার বাংলার গণমাধ্যম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ। আজ বুধবার সকালে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কলকাতা২৪ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল এমপির মরদেহ পাওয়া গেছে বলে সংবাদ প্রকাশ করেছে।

তারা তাদের প্রতিবেদনে লিখেছে-

ভোটের মুখে খাস কলকাতায় বড় ঘটনা ঘটে গেল। খুন হয়ে গেলেন বিদেশী সাংসদ। হ্যাঁ ঠিকই শুনেছেন। হাড়হিম করা হত্যাকাণ্ডের ঘটনা ঘটল কলকাতার নিউটাউন এলাকায়। মৃতের নাম আনোয়ার উল আজিম। তিনি বাংলাদেশের সাংসদ বলে জানা গিয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।

জানা যায়, বাংলাদেশের এই সংসদ সদস্য ১৩ মে নিউটাউনের একটি বাড়িতে যান, সেই বাড়িতেই খুন করা হয় খুলনার ঝিনাইদহ- ৪ আসনের এমপি আনোয়ার উল আজিমকে।

পুলিশের দাবি, নিউটাউনে যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেটা নাকি একজন এক্সাইজ অফিসারের। তাদের অনুমান, ভাড়া নেওয়া বাড়িতে ডেকে এনে খুন করা হয়েছে সাংসদকে। খুনের দিন এই বাড়িতে নাকি মহিলা সহ একাধিক লোকজন ছিলেন। কিন্তু সাংসদের রহস্যজনক মৃত্যুর পর সবাই নাকি ভারত থেকে পালিয়ে গিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com