মঙ্গলবার, ০৮:১০ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

এক মাসে বিদ্যুতের বিল ৩,৪১৯ কোটি টাকা!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৪০ বার পঠিত

এক মাসে ৩,৪১৯ কোটি টাকার (ভারতীয় রুপি) বিদ্যুৎ খরচ হয়েছে! বিদ্যুতের এই বিল দেখে অসুস্থ হয়ে পড়লেন বাড়ির কর্তা। পরিবারের দাবি, এখন হাসপাতালে ভর্তি রয়েছেন ওই বৃদ্ধ। ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়রের ঘটনা এটি।

গ্বালিয়রের শিববিহার কলোনির বাসিন্দা প্রিয়ঙ্কা গুপ্তর বাড়িতে জুলাই মাসে বিদ্যুতের বিল পৌঁছতেই কার্যত বজ্রাহত হন বাড়ির সব সদস্য। এ কী! ৩,৪১৯ কোটি টাকার (রুপি) বিদ্যুৎ খরচ হয়েছে। ভুল দেখছেন কি না, সেটা বুঝতেই বার বার বিল পড়ে দেখেন পরিবারের সবাই। তার পর থেকে প্রিয়ঙ্কার শ্বশুরমশাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রিয়ঙ্কার স্বামী সঞ্জীব তার বাবার অসুস্থতার জন্য দায়ী করেছেন বিদ্যুৎ দফতরের ভুল বিলকে। এই খবর ছড়াতেই নড়েচড়ে বসে মধ্যপ্রদেশ মধ্য ক্ষেত্র বিদ্যুৎ বিতরণ কোম্পানি (এমপিএমকেভিভিসি)।

বিদ্যুৎ দফতর থেকে তড়িঘড়ি জানানো হয় মহা ভুল হয়ে গিয়েছে। কোনো কর্মীর ভুলেই এই কাণ্ড বলে দাবি তাদের। সাথে সাথে আবার একটি বিল তৈরি হয়। নতুন বিলে প্রিয়াঙ্কাদের বিদ্যুতের খরচ ১,৩০০ টাকা (রুপি) বলে উল্লেখ করা হয়েছে। বিদ্যুৎ পরিবহণ কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার নিতিন মঙ্গলিক জানিয়েছেন, কোনো কর্মীর ভুলে এই কাণ্ড ঘটে গিয়েছে। এ জন্য তারা দুঃখিত।

মধ্যপ্রদেশের বিদ্যুৎমন্ত্রী প্রদ্যুমান সিংহ তোমর জানান, যে কর্মী এই কাণ্ড ঘটিয়েছেন তাকে চিহ্নিত করা হবে। নতুন বিল পেয়ে কিছুটা ধাতস্থ হয়েছে প্রিয়ঙ্কার পরিবার। তবে অসুস্থ বৃদ্ধকে নিয়ে চিন্তিত তারা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com