মঙ্গলবার, ১২:২৬ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ‘দৈনিক আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আ. লীগ আমলের ৬ ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে দুদকের বড় পদক্ষেপ এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে-সি সচিব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি স্থগিত ঢাকা উত্তর থেকে দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী নেশার টাকা না দেওয়ায় বাবা-মাকে মারধরের অভিযোগ, বাবাকে পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকি গৌরনদীর আবুল হোসেন মিয়ার কন্যা রিঙ্কুর নিউইয়র্কে পদোন্নতি খুলনার শীর্ষ সন্ত্রাসী শুটার আরমান গ্রেপ্তার, গুলিসহ ৩টি অস্ত্র উদ্ধার ওয়ান ইলেভেন কুশীলবদের দিকে পুলিশের চোখ সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে: রাষ্ট্রপতি

উপনির্বাচনে ৯ আসনে একাই লড়বেন ইমরান খান!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২০৮ বার পঠিত

পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই ইনসাফ) পক্ষ থেকে শুক্রবার ঘোষণা করা হয়েছে, উপনির্বাচনে ৯ আসনে একাই লড়বেন ইমরান খান!

তবে, নির্বাচনের পর শুধু মাত্র একটি আসনই দখলে রাখতে পারবেন কোনও নির্বাচিত জনপ্রতিনিধি। এ ক্ষেত্রে যদি একের বেশি আসনে জেতেন ইমরান, তা হলে বাকি আসনগুলিতে আবারও নির্বাচন করতে হবে। আগামী ৬০ দিনের মধ্যে বাকি আসনে নির্বাচন করতে হবে কমিশনকে।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরি জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদে সভা করবেন তারা।

অ্যাসেম্বলি ভেঙে নতুন করে নির্বাচনের জন্য সরকারকে সময় বেঁধে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি।

অনাস্থা ভোটে ইমরানের পরাজয়ের পর গত ১১ এপ্রিল কমপক্ষে ১২৩ জন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইস্তফা দেন।

গত ২৮ জুলাই তাদের মধ্যে ১১ জনের ইস্তফা গ্রহণ করেন স্পিকার। ওই ১১ আসনের মধ্যে দু’টি আসনে দুই জনপ্রতিনিধি ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন।

তাই বাকি ৯ আসনে নির্বাচন ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। আগামী ২৫ সেপ্টেম্বর ওই ৯ আসনে উপনির্বাচন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com