শনিবার, ১২:৩৩ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

ঈদের ছুটি শেষে খুলেছে তৈরি পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৫০ বার পঠিত

টানা নয় দিনের ঈদের ছুটি শেষে আজ রোববার খুলেছে সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ের তৈরি পোশাক কারখানাগুলো।তবে কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি কিছুটা কম।

এদিকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে পোশাক কারখানাগুলোতে কাজের অর্ডার কমে গেছে। এছাড়া ইউরোপসহ অন্য দেশগুলোর বায়ারদের কাজের অর্ডার থাকলেও যুক্তরাষ্ট্রের কাজের অর্ডার অনেক কম বলে জানিয়েছেন কারখানার মালিকরা।

জানা যায়, সাভার আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে ছোট-বড় মিলিয়ে রয়েছে প্রায় দেড় হাজার পোশাক কারখানা। বাংলাদেশি শ্রমিকদের নিখুঁত হাতের ছোঁয়ায় এসব গার্মেন্টস কারখানার তৈরি করা নানা বয়সি মানুষের পোশাক রপ্তানি হয় বিশ্বের অনেক দেশে। টানা নয় দিনের ছুটি শেষে আজ খুলেছে কারখানাগুলো।

সকাল থেকে শ্রমিকেরা দল বেঁধে কারখানায় প্রবেশ করে ঈদের কুশল বিনিময় করে কাজে যোগ দিয়েছেন। পুরোদমে চলছে উৎপাদন কার্যক্রম। কারখানাগুলোতে প্রস্তুত করা হচ্ছে শিপমেন্টের জন্য তৈরি করা পোশাক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com