শনিবার, ০১:২৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় শ্রমিকদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নিহত ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ বার পঠিত

শিল্পাঞ্চল আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ চলাকালে শ্রমিকদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম কাউসার হোসেন খান (২৭)। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরো চার শ্রমিক।

সোমবার দুপুরে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কাউসারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং বাকি দু’জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত কাউসার টঙ্গাবাড়ি এলাকার ম্যাংগো টেক্স লিমিটেড কারখানার সুইং অপারেটর ছিলেন।

গুলিবিদ্ধ চারজন হলেন ন্যাচারাল ইন্ডিগো কারখানার শ্রমিক নাজমুল হাসান, ন্যাচারাল ডেনিমসের শ্রমিক হাবীব, নয়ন ও রাসেল। এদের মধ্যে দু’জনকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাকি দু’জনকে পিএমকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শ্রমিকরা জানায়, সকাল থেকে টঙ্গাবাড়ি এলাকায় ম্যাংগো টেক্স লিমিটেডসহ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে দুপুরে সেখানে ম্যাংগো টেক্স লিমিটেডের শ্রমিক কাউসার হোসেন খাঁন, হাবীব, নাজমুল, রাসেল মিয়া ও নয়ন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং পিএমকে হাসপাতালে পাঠানো হয়। এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে বক্তব্য নিতে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com