বৃহস্পতিবার, ০৫:১৮ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

আবারো ওডেসা বন্দরের কাছে রাশিয়ার মিসাইল হামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৪২ বার পঠিত

ফের দক্ষিণ ইউক্রেনে একাধিক মিসাইল হামলা চালালো রাশিয়া। এ ঘটনায় রাশিয়াকে আরো একবার ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করলেন জেলেনস্কি।

দুই দিন আগেই দক্ষিণ ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে হামলা চালিয়েছিল রাশিয়ার সেনা। মঙ্গলবার ফের সেখানে লাগাতার মিসাইল হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের সেনা। সেখানে দেখা যাচ্ছে, একের পর এক বিস্ফোরণ হচ্ছে। ভেঙে পড়ছে ভবন।

ইউক্রেনের সেনার দাবি, ঘটনায় দুটি বেসামরিক ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। আশপাশের অঞ্চলেও বিস্ফোরণের প্রভাব পড়েছে। তবে প্রাণহানির কোনো খবর এখনো পর্যন্ত মেলেনি। ধ্বংসাবশেষ সরিয়ে তা দেখা হচ্ছে।

ইউক্রেনের সেনা ফেসবুকে একটি পোস্ট দিয়ে খবরটি প্রথম প্রকাশ করে। এরপর স্থানীয় প্রশাসন খবরের সত্যতা স্বীকার করে। রাতে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দৈনিক ভিডিওবার্তায় ফের মিসাইল হামলার ভিডিও প্রকাশ করেন।

তিনি বলেন, নিরাপরাধ মানুষদের উপর রাশিয়া যে আক্রমণ চালাচ্ছে তা আরো একবার স্পষ্ট হলো। আরো একবার প্রমাণিত হলো, রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্র। এদিন ফের বিশ্বের নেতাদের কাছে জেলেনস্কি আবেদন করেছেন, রাশিয়াকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com