বৃহস্পতিবার, ০৯:৫৩ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

আফগান বাহিনীর ‘বিনা উস্কানিতে’ গুলিতে পাকিস্তানে নিহত ৬

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৭১ বার পঠিত

চমন সীমান্তের কাছে আফগান বাহিনীর ‘বিনা উস্কানিতে’ গুলিতে পাকিস্তানের অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী এই দাবি করেছে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং রোববার জানায়, ওই গুলিবর্ষণে ১৭ জন আহত হয়েছে। পাকিস্তান এই হতাহতের জন্য বেসামরিক লোকজনের ওপর আফগান বাহিনীর ভারী অস্ত্রের ‘বিনা উস্কানিতে ও নির্বিচার’ হামলাকে দায়ী করেছে।

দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার প্রাণঘাতী হামলা হয়েছে। চমন হলো দুই দেশের মধ্যকার প্রধান সীমান্ত বাণিজ্য ক্রসিং।

আফগানিস্তানে কান্দাহারের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ জায়েদ এই সংঘর্ষের জন্য দৃশ্যত সীমান্তে আফগাস্তিানের অংশে নতুন চেকপোস্ট নির্মাণ নিয়ে পাকিস্তান ও তালেবান বাহিনীর মধ্যকার বিরোধকে দায়ী করেছেন। কান্দার পুলিশের মুখপাত্র হাফিজ সাইদ বলেন, সংঘর্ষে এক আফগান সৈন্য নিহত এবং তিন বেসামরিক লোকসহ অন্য ১০ জন আহত হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনী আফগান গুলির জবাব দেয়ার কথা জানালেও বিস্তারিত কিছু বলেনি। তারা বিষয়টি কাবুলে আফগান কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করেছে বলে জানিয়েছে।

কান্দাহারে আফগান কর্মকর্তা নূর আহমদ রয়টার্সকে বলেছেন, দু’পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে পড়েছে।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com