রবিবার, ০৯:৫৪ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

‘অবৈধ বাংলাদেশি’ ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে ভারত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। গতকাল বুধবার রাজধানী কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের কাগজ-পত্র যাচাইয়ের মাধ্যমে শুরু হয়েছে এই বিশেষ অভিযান।ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর পরদিন থেকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। বিশেষ এই অভিযান চলতে পারে প্রায় দুই মাস।

গভর্নর সাক্সেনার কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দেয়। চিঠিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

গভর্নরের নির্দেশনা পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ওই এলাকার বাড়ি বাড়ি তল্লাশি চালায়। সেখানকার বাসিন্দাদের কাগজ-পত্র যাচাই করে। তবে প্রথম দিনের অভিযানে কোনো অবৈধ বাংলাদেশি আটক হয়েছে কিনা সেই বিষয়ে এএনআইয়ের প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে কোনো বাংলাদেশির কাছে ভারতে অবস্থানকালে কোনো বৈধ কাগজ-পত্র পাওয়া না গেলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধিদল গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে দিল্লিতে অবৈধভাবে প্রবেশকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com