রবিবার, ০৯:৫৪ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

আসাদের পতনের পর সিরিয়াজুড়ে ইসরায়েলের বিমান হামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন স্থানে অসংখ্য হামলা চালিয়েছে বলে সিরিয়ার মিডিয়া জানিয়েছে। গত ৮ ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর অতর্কিত বিমান হামলা শুরু করেছে ইসরায়েল।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে ১০০টিরও বেশি হামলা হয়েছে।

এদিকে ইসরায়েল বলেছে, বিশেষ করে আসাদ শাসনের পতনের পর অস্ত্র চরমপন্থীদের হাতে যেন না যায় সেজন্যে তারা কাজ করছে।

গতকাল সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ার পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে। আগামী কয়েক দিনের মধ্যে একটি বিবৃতি তৈরি করবে বলেও জানিয়েছে এ সংস্থাটি।

এদিকে রাশিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ‘সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা এবং সংহতি রক্ষা, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করা, এবং প্রয়োজনীয় জনসংখ্যার কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার বিষয়ে পরিষদ মোটামুটি ঐক্যবদ্ধ।’

অপরদিকে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, গত দুই দিনে ইসরায়েলি বিমান হামলায় শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার মধ্যে দামেস্কের একটি স্থান রয়েছে, যা ইরানি বিজ্ঞানীরা রকেট ও সংশ্লিষ্ট প্রযুক্তি উন্নয়নে ব্যবহার করে।

জানা গেছে, জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষক সিরিয়ার কর্তৃপক্ষকে রাসায়নিক অস্ত্রের মজুদ নিরাপদ রাখার বিষয়ে যখন সতর্ক করে, ঠিক সেই সময়েই ইসরায়েল হামলাগুলো চালায়।

জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষক সংস্থা ওপিসিডব্লিউ (রাসায়নিক অস্ত্র নীরস্ত্রীকরণ সংস্থা) বলেছে, রাসায়নিক অস্ত্র হলো এমন এক ধরনের অস্ত্র, যা তার বিষাক্ত বৈশিষ্ট্যের মাধ্যমে মৃত্যু বা ক্ষতি ঘটায়। এছাড়াও আন্তর্জাতিক মানবিক আইনে রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০১৩ সালে সিরিয়া রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করে। তবে এর আগে দামেস্কে নার্ভ এজেন্ট সারিন ব্যবহার করে হামলা করলে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছিলো।

প্রসঙ্গত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোলান মালভূমির নিরাপত্তা রক্ষায় সামরিক দায়িত্ব গ্রহণের ঘোষণা দেয়ার পরপরই ইসরায়েলি সেনারা ওই এলাকা থেকে সিরিয়ার অসামরিক অঞ্চলে প্রবেশ করে। যদিও ওই এলাকাটি জাতিসংঘের শান্তিরক্ষীদের নিয়ন্ত্রণাধীন রয়েছে।

উল্লেখ্য, ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমি দখল করে এবং ১৯৮১ সালে এটি একতরফাভাবে সংযুক্ত করে। যদিও আন্তর্জাতিকভাবে এটি স্বীকৃত না হলেও ২০১৯ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে এর স্বীকৃতি দেয়।

সিরিয়ায় হামলা প্রসঙ্গে নেতানিয়াহু বলেছেন, ‘সিরিয়ায় উদীয়মান নতুন শক্তিগুলোর সাথে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারাটা আমাদের লক্ষ্য। তবে যদি না পারি, তাহলে ইসরায়েল এবং এর সীমান্ত রক্ষায় যা যা প্রয়োজন, আমরা তা করব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com