রবিবার, ১০:৪৫ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ১৩টি সামরিক প্রতিষ্ঠান ও ছয় ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।আজ বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানকে অস্ত্র সরবরাহের অভিযোগ এনে তারা এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।  চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতমাসে তাইওয়ানকে ৩৭ কোটি ৮০ লাখ ডলারের সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। এতে চীনের সার্বভৌমত্ব ক্ষুন্ন হয়েছে বলে দাবি তাদের।

বৃহস্পতিবার ১৩টি ফার্মের নাম ঘোষণা করে চীন। এর মধ্যে ড্রোন নির্মাণকারী প্রতিষ্ঠান র‌্যাপিডফ্লাইট ও ব্রিঙ্ক ড্রোনসও রয়েছে। ছয়বজন সিনিয়র কর্মকর্তার মধ্যে রয়েছেন রাইথনের নেভাল পাওয়াল বিষয়ক প্রেসিডেন্ট বারবারা বোরনোভি ও ব্রিঙ্ক ড্রোনসের প্রধান নির্বাহী ব্লেক রেসনিক।

এর আগে গত সোমবার চীনের কাছে সেমিকন্ডাক্টর বা চিপ বিক্রিতে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের তৈরি সেমিকন্ডাক্টর চীনের হাতে গেলে তা দিয়ে চীন নতুন অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার উন্নতি করতে পারে। সেই সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানির কাছে মার্কিন প্রযুক্তি বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com