শুক্রবার, ১১:০৬ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

রোহিঙ্গাবাহী নৌকা ফিরিয়ে দিলো ইন্দোনেশিয়ার নৌবাহিনী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত

রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকাকে ফিরিয়ে দিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। শুক্রবার (২৯ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র নুগ্রাহা গুমিলার জানিয়েছে, সম্প্রতি মিয়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে।

গুমিলার আরো বলেছেন, বুধবার (২৭ ডিসেম্বর) সুমাত্রার অদূরে ওয়েহ দ্বীপের কাছে কাঠের নৌকাটির দেখা মেলে। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ নৌকাটির গতিরোধ করে সেটিকে দেশটির জলসীমা ছাড়তে বাধ্য করে, পরে ‘সেটি আর ফিরে আসেনি’।

তিনি আরো বলেন, ইন্দোনেশিয়ার জলসীমার বাইরে থাকা অবস্থায় নৌকাটিকে নজরদারিতে রাখা হয়। মনে করা হয় এটিতে মিয়ানমারের নির্যাতিত সংখ্যালঘুরা রয়েছেন।

নুগরা বলেন, নৌকায় কতজন রোহিঙ্গা ছিল তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

কয়েক মাস ধরেই অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে ইন্দোনেশিয়ায় পৌঁছতে শুরু করেছে মিয়ানমারের রোহিঙ্গারা। জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনসিএইচআর) তথ্য অনুযায়ী, নভেম্বর থেকে এ পর্যন্ত দেড় হাজারে বেশি রোহিঙ্গা নৌকাযোগে ইন্দোনেশিয়া গিয়ে হাজির হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com