বুধবার, ০৮:৫৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিএনপির সমাবেশে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে : ডিবি প্রধান হারুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১১৭ বার পঠিত

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকালে গাড়িতে অগ্নিসংযোগ ও এক পুলিশ সদস্য নিহত হওয়ায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ আজ শুক্রবার গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২৮ অক্টোবর ভাঙচুর, পুলিশ হত্যা, নারী শ্রমিকদের ওপর হামলা ও যানবাহনে অগ্নিসংযোগ করার ক্ষেত্রে জড়িতদের গ্রেফতার করা হবে।

ডিবি প্রধান বলেন, ২৮ অক্টোবর ছাড়াও হরতাল-অবরোধের দিন গাড়িতে আগুন দেয়া হয়। এছাড়া রাজারবাগে পুলিশ হাসপাতালে গাড়িতে আগুন দেয়া, প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ তথাকথিত আন্দোলনের নামে ধ্বংসাত্মক ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।

তিনি আরো বলেন, যারা আগুন লাগানো ও সহিংসতা শুরু করেছে তাদের নাম আমরা পেয়েছি। আমরা শিগগির তাদের আইনের আওতায় আনব।

হারুন আরো বলেন, ‘আমরা দীর্ঘ দিন ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে খুঁজছিলাম। অবশেষে আমরা তাকে গ্রেফতার করেছি। আমির খসরু পুলিশ হত্যা মামলার ৪ নম্বর আসামি। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

পুলিশ খসরুকে ১০ দিনের রিমান্ডে নেয়ার জন্য আদালতে হাজির করেছে।

আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com